আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যবংশী ৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬, ০১:৩১ অপরাহ্ণ
সূর্যবংশী ৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual6 Ad Code

মাত্র ১৫ বছর বয়সে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফিতে গতকাল ইশান কিষাণের চোটে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা পান। একই ম্যাচে আরেকটি রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার।

Manual3 Ad Code

তরুণ এই ওপেনিং ব্যাটার দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলছেন। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেন তিনি।

সোমবার (৩১ আগষ্ট) ব্যাট হাতে বিস্ফোরক ছিলেন সূর্যবংশী। সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফির সেঞ্চুরিয়ান হওয়ার খুব কাছে ছিলেন। কিন্তু মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি।

Manual2 Ad Code

আক্রমণাত্মক ব্যাটিংয়ে সূর্যবংশী ৪২ বলে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। এজন্য তিনটি ছয় ও চারটি চার মেরেছেন তিনি। তাতে লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন।

Manual5 Ad Code

১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিনে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড অর্ধশতকেরও বেশি সময় ধরে দখলে রেখেছিলেন লক্ষ্মণ। ওই সময় তার বয়স ছিল ১৬ বছর ২৩ দিন। ১৫ বছর ও ১৫৭ দিন বয়সে ফিফটি করে তাকে টপকালেন সূর্যবংশী।