মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা
মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
মেসি-পরবর্তী যুগে কার হাতে উঠছে আর্জেন্টিনার আর্মব্যান্ড-এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল বিশ্বে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। লিওনেল মেসির বিদায়ের পর বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পেলেন ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, এএফএ ইতিমধ্যেই রোমেরোকে নতুন অধিনায়ক হিসেবে চূড়ান্ত করেছে।
মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন নিকোলাস ওতামেন্দি। স্বাভাবিকভাবেই অধিনায়ক বেছে নিতে হতো আর্জেন্টিনাকে। গুরু দায়িত্বটা দেওয়া হলো ২৮ বছর বয়সী রোমেরোর কাঁধে।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত নতুন নয়। বিশ্বকাপের আগেই তৃতীয় অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। প্রথম দুই অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বভার পেলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার।
Manual1 Ad Code
রোমেরোকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর মতো দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন তিনি।
Manual3 Ad Code
আর্জেন্টিনার হয়ে রোমেরোর অধিনায়কত্বের অভিজ্ঞতা নতুন নয়। দেশের হয়ে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার অধিনায়ক হন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ১-০ গোলে।
Manual1 Ad Code
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন তার সামনে।