আজ শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক ব্যাটিংয়ে ইশান কিষানের গলায় রেকর্ডের মালা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
বিস্ফোরক ব্যাটিংয়ে ইশান কিষানের গলায় রেকর্ডের মালা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

মাত্র ২০ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হলেও অনন্য এক রেকর্ড গড়লেন ইস্ট জোনের অধিনায়ক ইশান কিষান। দিলীপ ট্রফির ইতিহাস বদলে দিয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন নজির স্থাপন করেছেন এই উইকেটকিপার-ব্যাটার।

বুধবার (০৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে ফাইনালের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ইশান । ৯৮ বলের এই ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার। প্রথম ইনিংসে ২৭০ রানের মহা ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৮০ রান যোগ করায় ম্যাচে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫০ রান।

এর মাধ্যমে দিলীপ ট্রফির ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের প্রায় ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। ১৯৮৭ সালের ফাইনালে নর্থ জোনের হয়ে এক ইনিংসে ৩২০ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন রামান লাম্বা।

Manual8 Ad Code

ম্যাচের প্রথম ইনিংসে ২৭০ রান করার পথে দিলীপ ট্রফির ফাইনালে কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস এবং প্রতিযোগিতার ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের নামে লেখান ইশান।

ইশানের জোড়া ব্যাটিং তাণ্ডবে ম্যাচ এখন পুরোপুরি ইস্ট জোনের নিয়ন্ত্রণে। প্রথম ইনিংসে ইস্ট জোনের ৭০৮ রানের জবাবে সাউথ জোন ৩৩৬ রানে অলআউট হলে ৩৭২ রানের বিশাল লিড পায় তারা। তবে প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২১২ রান তুলেছে ইস্ট জোন। যার ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৫৮৪ রানে।

Manual1 Ad Code

ম্যাচের শেষ দিনে ফল ড্র হওয়ার সম্ভাবনাই প্রবল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। ফলে ইশান কিষানের নেতৃত্বে ইস্ট জোনের হাতে দিলীপ ট্রফির ট্রফি ওঠা এখন কেবল সময়ের অপেক্ষা।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code