আজ বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের বাড়তি দাম অপরিবর্তিত রেখেই প্রজ্ঞাপন জারি

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ
জ্বালানি তেলের বাড়তি দাম অপরিবর্তিত রেখেই প্রজ্ঞাপন জারি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

আসন্ন অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দরেই বিক্রি হবে।

Manual4 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্যহার বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরেই বিক্রি অব্যাহত থাকবে। আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে এই দাম কার্যকর থাকবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারির মাধ্যমে জ্বালানি তেলের বর্তমান এই মূল্যহার নির্ধারণ করেছিল। সরকারের নতুন নির্দেশনায় অক্টোবর মাসেও সেই নির্ধারিত দর বহাল থাকছে।

 

Manual8 Ad Code