আজ বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এই দুই কার্ডই হয়ে উঠল বিশেষ সম্মানের স্মারক।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় দিয়ে শেষ হয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শেষ বাঁশি বাজার পর যখন স্টেডিয়ামের সব আলো মেসিকে ঘিরে, তখন তার দিকে এগিয়ে আসেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।

রেফারির হাতে ছিল লাল ও হলুদ দুটি কার্ড। প্রথমে দেখে মনে হতে পারে, ম্যাচে কোনো ঘটনার জন্য মেসিকে কার্ড দেখানো হচ্ছে। তবে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন।

মেসিকে শাস্তি দেওয়ার জন্য নয়, আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচের স্মৃতি হিসেবে কার্ড দুটির একটি বিশেষ সেট উপহার দেন ভেখার। স্মারক হিসেবে সেই কার্ড নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

Manual1 Ad Code

বিদায়ী ম্যাচটিও মেসির জন্য ছিল দারুণ। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন।

ফলে শেষ আন্তর্জাতিক ম্যাচে মেসির নামের পাশে যোগ হয় এক গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে তার চূড়ান্ত পরিসংখ্যান দাঁড়ায় ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্টে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code