আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ের রাতেই রিভার প্লেট ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
বিদায়ের রাতেই রিভার প্লেট ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। বিদায়ী ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে রিভার প্লেটকে উপহার দিয়েছেন মেসি। শুধু তা-ই নয়, জার্সিটি উৎসর্গ করেছেন ক্লাবটির সমর্থকদের জন্যও। এখন সেটি স্থান পেয়েছে রিভার প্লেটের জাদুঘরে।

Manual7 Ad Code

রিভার প্লেটের ‘সম্মানসূচক সদস্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মেসির কাছ থেকে পাওয়া এই উপহারটি ক্লাবটির জন্যও বিশেষ হয়ে উঠেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মনুমেন্তালে বেনিনের বিপক্ষে পরা বিশেষ জার্সিগুলোর একটিতে স্বাক্ষর করে সেটি রিভার প্লেটের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

জার্সিটিতে মেসি লিখেছেন, ‘অনেক ভালোবাসা, রিভার প্লেটের ভক্তদের জন্য, লিও।’

Manual1 Ad Code

মেসির কাছ থেকে পাওয়া স্মারকটি রিভার মিউজিয়ামে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। গত বুধবার ক্লাবটির সভাপতি স্টেফানো দি কার্লো মেসির হাতে সম্মানসূচক সদস্যপদের কার্ড ও একটি স্মারক ক্রেস্ট তুলে দেন। একই অনুষ্ঠানের অংশ হিসেবে মেসির জন্য তৈরি করা হয় লাল ব্যান্ডসহ তার নাম ও ১০ নম্বর লেখা একটি লাল-সাদা জার্সি।

Manual6 Ad Code

ঐতিহাসিক জার্সিটি জাদুঘরে স্থান দেওয়ার সময় দি কার্লোর সঙ্গে ক্লাবের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফলে এখন রিভার প্লেটের সমর্থকেরা মেসির স্বাক্ষর করা সেই আর্জেন্টিনা জার্সি সরাসরি দেখার সুযোগ পাবেন।

ক্লাব কর্তৃপক্ষও এক বার্তায় মেসির এই উপহারের বিষয়টি তুলে ধরেছে। তারা লিখেছে, ‘জাতীয় দল থেকে তার অবিস্মরণীয় বিদায়ের দিনে সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর, আর্জেন্টাইন অধিনায়ক রিভার প্লেট ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করে তার শেষ আকাশী-সাদা জার্সিতে স্বাক্ষর করেছেন।’

Manual3 Ad Code