আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প
আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প
editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতা করছে বলে বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুক্তি দিয়েছেন, তেহরানকে সাহায্য করলে দুই দেশেরই অনেক বড় ক্ষতির ঝুঁকি রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বেজিং ও মস্কো তেহরানকে সহায়তা করছে—এমন মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, তারা যদি সাহায্য করে থাকে, তবে তা অত্যন্ত নিম্নপর্যায়ে করা হচ্ছে, তবে ব্যক্তিগতভাবে তিনি মোটেই তা বিশ্বাস করেন না। তারা এমন কিছু করলে মার্কিন প্রশাসন খুব দ্রুতই তা জেনে ফেলত বলে তিনি জানান।
তার এই বক্তব্য গত জুলাই মাসের একটি পোস্টের কথা মনে করিয়ে দেয়, যেখানে তিনি উল্লেখ করেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানকে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Manual3 Ad Code
Manual8 Ad Code
ইরান, রাশিয়া ও চীনের পতাকা।
এর আগে মে মাসে ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ক্রয় নেটওয়ার্ককে সহায়তা করা এবং মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে স্যাটেলাইট চিত্র সরবরাহ করার অভিযোগে বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে বেজিং ইরানের সামরিক বাহিনীকে সাহায্য করার এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এর জবাব দেয় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও মতভেদের কারণে বর্তমানে তা থমকে রয়েছে।