আজ শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক কর্মকর্তা কেটি জ্যাকারিয়াকে মনোনীত করেছেন। শনিবার (১০ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনের বরাতে এই খবর জানা গেছে।

Manual1 Ad Code

ট্রাম্প এক বার্তায় জানান, কেটি শুরু থেকেই একজন অনুগত ও মেধাভিত্তিক সমর্থক এবং তার সমর্থনে কোনো দাগ নেই। জ্যাকারিয়া আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব শুরু করবেন এবং সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের উত্তরসূরি হিসেবে প্রশাসনে ট্রাম্পের নানা সাফল্যের খবর প্রচার ও সাংবাদিকদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সিদ্ধান্তটি নেওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের সঙ্গেও পরামর্শ করেছিলেন। ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যাকারিয়াকে অভিনন্দন জানিয়ে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

Manual3 Ad Code

জ্যাকারিয়া এর আগে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ও ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ বার্তা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফক্স নিউজ ও নিউজমেক্সের নিয়মিত আমন্ত্রিত বক্তা হিসেবে তার পরিচিতি রয়েছে।

২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ইন্টার্ন হিসেবে প্রথম ওয়াশিংটনে কাজ শুরু করেন জ্যাকারিয়া। পরবর্তীতে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান ও ক্যালিফোর্নিয়ার রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ায় আইনি পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।

Manual5 Ad Code

সূত্র: সিএনএন