আজ , ,

রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন সম্পন্ন

editor
প্রকাশিত November 7, 2026, 02:27 AM
রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন সম্পন্ন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরের নগরকান্দায় পৌঁছেছে টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে মরদেহ নিয়ে অবতরণ করে হেলিকপ্টারটি। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

Manual4 Ad Code

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তিতাসের গ্রামের বাড়ির আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিতাস। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাসের মৃত্যুতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা, স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রী। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code