মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত
editor
প্রকাশিত November 4, 2026, 06:54 PM
Manual5 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
Manual1 Ad Code
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Manual8 Ad Code
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম জেলা পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। আসন্ন শীত মৌসুমে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করতে সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অক্টোবর/ ২০২৬ মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।
Manual6 Ad Code
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন একই থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন জুড়ী ট্রাফিক বিভাগের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।
Manual6 Ad Code
এছাড়া, বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য অর্জন, আসামি গ্রেফতার, চোরাই মালামাল ও আলামত উদ্ধার এবং আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া ও সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।