রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে বনানী ও মহাখালীর চেয়ারম্যান বাড়ি এলাকার সেতু ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
Manual1 Ad Code
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও কিছু জানা যায়নি।
এর আগে শনিবার রাতে মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।
তবে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়েও কিছু জানা যায়নি। সুএঃ চ্যানেল২৪