আজ , ,

হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত

editor
প্রকাশিত November 4, 2026, 10:39 PM
হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে পারাপার করতে ঢাকাকে অবশ্যই তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে। বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, হরমুজে তেহরানের নির্দেশনা মেনেই জাহাজ চালাতে হবে।

তিনি বলেন, ‘ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশই এই কৌশলগত নৌপথ দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন করতে পারবে না।’

তিনি বলেন, ‘হরমুজ পার হতে অবশ্যই ইরানের বেঁধে দেওয়া নির্দেশনা মানতে হবে।’

বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন।

কোনো বাংলাদেশি জাহাজ প্রণালি পার হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘গোপনীয় এই তথ্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই আছে।’

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তিনি বলেন, ‘ইরান, কাতার ও ওমানের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং আর কোনো হামলা না করার নিশ্চয়তা এর প্রধান শর্ত।’

জলিল রহিমি আরও বলেন, ‘রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদের সমর্থন করবে।’

Manual5 Ad Code

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করেন। তিনি জানান, ‘যেকোনো সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে।’

Manual8 Ad Code

রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমান জবাব দেওয়া হবে।’

Manual3 Ad Code

 

Manual6 Ad Code