আজ , ,

গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন

editor
প্রকাশিত November 13, 2026, 12:25 PM
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ শহরে পুলিশের উপস্থিতিতেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

Manual4 Ad Code

পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির গাবতলা এলাকা থেকে লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ ঘুরে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর কিছুক্ষণ পর বেলা ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে আগে থেকেই অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের নীরব অবস্থানে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। পুলিশের টহল অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সুএ:বাংলা ট্রিবিউন

Manual1 Ad Code