আজ , ,

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

editor
প্রকাশিত November 13, 2026, 02:16 AM
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদে বলেছেন, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং ওয়্যারিং পুরোনো হওয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ নুসরাত তাবাসসুম ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল!!

আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।

যাইহোক, এই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমিও কোন জবাব চাই না। কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রীসাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?

Manual3 Ad Code

আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয় তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ! সুএঃ যুগান্তর

Manual1 Ad Code

 

Manual7 Ad Code