আজ , ,

বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন

editor
প্রকাশিত November 13, 2026, 10:32 PM
বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন

Manual3 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ (প্রথম ধাপ-২০২৬) এর ৫ম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের আব্দুল গনি কলেজে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এদিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম/হ্যাকিং, গুজব, অপপ্রচার, বিবাদ-সহিংসতা এবং অনলাইন জুয়া প্রতিরোধের ওপর সময়োপযোগী সেশন পরিচালনা করেন।
তিনি বলেন, “সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার প্রথম ধাপ হলো নিজ নিজ অবস্থান থেকে নিজের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করা।”
উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, প্রশিক্ষক সোহেল রানা, কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার।