আজ , ,

মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালন

editor
প্রকাশিত November 13, 2026, 10:26 PM
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালন

Manual5 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় উপজেলার লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

Manual1 Ad Code

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

Manual2 Ad Code

মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিক।

স্বাগত বক্তব্য রাখেন কুমারখালীর লাহিনীপাড়াস্থ মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল।

Manual3 Ad Code

আলোচনা সভায় অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সাহিত্যিকের জীবন, কর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মীর মশাররফ হোসেনের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Manual6 Ad Code