নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত-২
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত-২
editor
প্রকাশিত November 19, 2026, 12:08 AM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে।
নিহত দুই নেতা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
Manual6 Ad Code
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান। এতে কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন।
Manual6 Ad Code
হামলার পর তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সুএঃ ইত্তেফাক