আজ , ,

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

editor
প্রকাশিত November 18, 2026, 10:16 PM
রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

জানা গেছে, বিকেলে সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বাসের পেছনের অংশে আগুন দেখতে পেয়ে বাসের কর্মী ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি।

Manual5 Ad Code

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল। চালক ও অন্যান্য কর্মীরা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। ওই সময় দুর্বৃত্তরা বাসের পেছনের অংশের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Manual5 Ad Code

 

 

Manual7 Ad Code