নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে
নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে
editor
প্রকাশিত November 20, 2026, 01:55 AM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
Manual4 Ad Code
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
Manual7 Ad Code
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।
Manual7 Ad Code
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর দেওয়ানি (সিভিল) জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন তিনি। বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।
দুই দিনেও তার সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার সন্ধান পাওয়ায় নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের অবসান হয়েছে।