ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। উপজেলার নতুন মুন্সীরহাট এলাকায় জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় ব্যাংকের ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তারা ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
Manual4 Ad Code
ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া এবং গ্রামীণ ব্যাংকের ফেনী জোনাল ম্যানেজার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। হেড অফিসের নির্দেশনা পেলে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।
Manual7 Ad Code
ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।