সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে অভিযান চালায় শাহজাদপুর থানা পুলিশ।
এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও একত্র হয়ে বাধা দেয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেন বলে জানা গেছে। তবে পুলিশের দাবি, তাদের অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মিরু।
Manual3 Ad Code
হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল।
জানা গেছে, শুক্রবার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি প্রশাসনিক দল মিরুকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাসভবনে অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষসহ এলাকাবাসী এবং শিশুরাও একত্র হয়ে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে মিরুকে ছাড়িয়ে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সাংবাদিক ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তাকে ঠিকই গ্রেপ্তার করতে পেরেছিল। তবে স্থানীয় মানুষজন মাইকিং করে একত্র হয়েছিল, এরপর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। পুলিশও আহত হয়েছে।
Manual3 Ad Code
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা তাকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি। আমাদের যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তাকে খোঁজ দেন। এরপর সাথে সাথে তিনি পালিয়ে গেছেন। পুলিশকে আটকাতে গ্রামের কিছু লোক একত্র হয়েছিল। তারা সামনে মহিলাদের রেখেছিলেন। তার নামে বিস্ফোরক মামলা রয়েছে আমাদের থানায়।
Manual1 Ad Code
তাকে গ্রেপ্তার করার পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যাওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন। যদি তাকে গ্রেপ্তার করতে পারতাম, তাহলে যেভাবেই হোক তাকে থানায় আনতাম।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে তাকে পাওয়া যায়নি। কিছু মানুষ জড়ো হয়েছিল, তবে সেরকম কোনো বিষয় নয়। আর পুলিশের সাথে কোনো ঝামেলা হয়নি। সুএঃ ঢাকা পোস্ট