গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
editor
প্রকাশিত November 27, 2026, 12:31 PM
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।
Manual4 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
Manual3 Ad Code
ওই কর্মকর্তা আরও বলেন, ‘জব্দ করা দুটি মোবাইলফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।’
এদিকে পুলিশি নজরদারিতে থাকায় এবং তাঁর ব্যক্তিগত মোবাইলফোন জব্দ থাকায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তথ্য সুএঃ ইত্তেফাক