আজ , ,

১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশি সহযোগিতায় চালুর পর মালিকের ছেলেকে গুলি

editor
প্রকাশিত November 27, 2026, 09:47 PM
১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশি সহযোগিতায় চালুর পর মালিকের ছেলেকে গুলি

১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশি সহযোগিতায় চালুর পর মালিকের ছেলেকে গুলি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে চয়ণিকা ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলিতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এ সময় ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওসিকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি দোকানের সামনে আসে। তাদের মধ্যে কালো বোরখা পরা একজন মোটরসাইকেল থেকে নেমে ফার্মেসির সামনে এসে গুলি ছোড়ে। গুলিটি মালিকের ছেলের কোমরের নিচে ডান পায়ে বিদ্ধ হয়। হামলাকারীরা মুহূর্তের মধ্যেই পাশে রাখা মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়। পরে তার রিকশায় করেই আহত যুবককে হাসপাতালে নেয়া হয়।

Manual1 Ad Code

খুলনায় চাঁদার দাবিতে বাড়ির গেট লক্ষ্য করে গুলি
ফার্মেসির এক কর্মচারী জানান, নিয়মিত পুলিশ পাহারা থাকলেও আজ ছুটির দিন হওয়ায় পুলিশ ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়েই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। পরে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, চাঁদা দাবির ঘটনার সঙ্গে গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী কারণে এ গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Manual8 Ad Code