আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

editor
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

Sharing is caring!

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

Manual5 Ad Code

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও শোকবিহ্বল গোটা দেশ। এখনও ধ্বংসাবশেষ সরিয়ে সবকটি দেহও সম্ভবত উদ্ধার করা যায়নি। এরই মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য। এবার থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক! যার জেরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করাতে হয়।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি।

ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়। পরে অবশ্য গোটা বিমানে কোনোরকম বোমা পাওয়া যায়নি।

Manual8 Ad Code

এয়ারপোর্টস অব থাইল্যান্ড (এওটি) কর্তৃপক্ষ বোমা সংক্রান্ত হুমকির বিস্তারিত কিছু জানায়নি।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code