আজ বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

কুদস ফোর্সের কমান্ডার


Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ। খবর আল–জাজিরার।
কাৎজ দাবি করেন, ইজাদি ৭ অক্টোবরের হামাসের হামলার আগে সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘তার (ইজাদি) হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুর কাছে পৌঁছে যাবে।’
এর আগে কুম শহরে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হওয়ার খবর প্রকাশ করেছিল আল জাজিরা। ওই হামলায় আরও দুজন আহত হন। তবে সাঈদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত কিশোরের সঙ্গে ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি তেহরান।
ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।