আজ , ,

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

editor
প্রকাশিত February 17, 2026, 07:34 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাপত্র পৌঁছে দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

এসময় তিনি তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Manual7 Ad Code

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

Manual6 Ad Code

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।