আজ , ,

আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে হামলার সময় আটক ৪

editor
প্রকাশিত November 9, 2026, 11:14 PM
আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে হামলার সময় আটক ৪

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের চেকপোস্টে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

Manual8 Ad Code

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ করার চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code