আগামী ১১ জুন শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসর। আসন্ন বিশ্বকাপের জন্য সম্প্রতি ৫৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে চূড়ান্ত হওয়া ২৬ জন অংশ নেবেন বিশ্বকাপে।
Manual3 Ad Code
ঠিক কোন ২৬ জনকে জায়গা পাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে, এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরই মধ্যে চমকপ্রদ খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্টস। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, শেষ সময়ে অপ্রত্যাশিত কিছু না ঘটলে ২২ জনের জায়গা প্রায় নিশ্চিত আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। বাকি চারটি জায়গা নিয়ে কিছুটা দোল চালের মধ্যে আছেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।
কোন ২২ জনের জায়গা নিশ্চিত, সেটাও উল্লেখ করেছে তে ই সে স্পোর্টস। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে সেই তালিকায় জায়গা পাওয়া ফুটবলাররা হলেন-
চূড়ান্ত ২৬ জন পূর্ণ হতে বাকি থাকে ৪ জন। এর মধ্যে একটি জায়গা তৃতীয় গোলকিপারের। এই জায়গার জন্য লড়াইটা মূলত হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে। যদিও ক্রিস্টাল প্যালেসে বেশ কয়েকটা ম্যাচে নিয়মিত খেলতে পারেননি বেনিতেস। অন্যদিকে হুয়ান মুসো আতলেতিকো মাদ্রিদের বিকল্প গোলকিপার হলেও মূল গোলকিপার ইয়ান অবলাকের চোটে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগান। আর সে কারণেই আর্জেন্টিনার তৃতীয় গোলকিপার হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে মুসো।
আর্জেন্টিনার চতুর্থ ও পঞ্চম সেন্টার ব্যাক নিয়েও ভাবতে হচ্ছে স্কালোনিকে। রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো ও বালের্দির সঙ্গে পঞ্চম সেন্টারব্যাক হওয়ার দৌড়ে আছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দো মেদিনা।
এছাড়া তাগলিয়াফিকোর সঙ্গে একজন বাড়তি লেফট ব্যাক কে হবেন, সেই প্রতিযোগিতা চলছে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসের মধ্যে।
তে ই সে স্পোর্টস এটাও জানিয়েছে, এমনও হতে পারে- এই দুই লেফট ব্যাকের বদলে এমন একজন মিডফিল্ডার নিতে পারেন স্কালোনি, যাকে প্রয়োজনে লেফট ব্যাক হিসেবেও খেলানো যেতে পারে। আর সেটা হলে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ মিলবে ভালেন্তিন বার্কোর। এই মিডফিল্ডারের বদলে জিওভান্নি লো সেলসোকেও ডাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে প্রয়োজনে নিকোলাস গনসালেসেকে দিয়ে লেফট ব্যাকের কাজটা চালাতে পারবেন আর্জেন্টিনা কোচ।
এছাড়া দলে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আলোচনায় আছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে এবং ইয়ানলুকা প্রেসতিয়ান্নি। এর মধ্যে ভিনিসিয়ুসকে গালি দিয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় প্রেসতিয়ান্নির সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেছে।