আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা
সাড়ে তিন বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের প্রাণঢালা সমর্থনে অভিভূত হয়েছিল আর্জেন্টিনা।

Manual5 Ad Code

লিওনেল মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল দেশটির ফেডারেশনের পক্ষ থেকে। তারপর থেকেই বাংলাদেশের মানুষদের সঙ্গে অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইন ফুটবলের।

Manual5 Ad Code

তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আযহার আগের দিন বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা শুভেচ্ছা জানান।

Manual5 Ad Code

টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা আজ বুধবার (২৭ মে ) একটি ভিডিও বার্তা দিয়েছে। যেখানে রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, মেসি, এনজো ফার্নান্দেজ ও মার্তিনেজকে ‘ঈদ মোবারক’ বলতে শোনা গেছে। কয়েক সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আযহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’

অবশ্য ভিডিওতে মেসি, এনজোদের এআই সংস্করণ দেখা গেছে। মানুষগুলো কৃত্রিম হলেও তাদের ঈদের শুভেচ্ছা বার্তা ছিল খাঁটি।

Manual7 Ad Code