আজ শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Manual3 Ad Code

কাতার বিশ্বকাপ জিতলেও ২০২৫ সালের জুলাইয়ের পর থেকে দলটি আর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল না। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন থেকে দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছে আলবিসেলেস্তরা। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ড ও হন্ডুরাসের বিপক্ষে জয় র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।

Manual5 Ad Code

এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মেক্সিকো। এক ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ১৪ নম্বরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে নেমে গেছে। কানাডার অবস্থান ৩০তম।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে হারের পর উত্তর আয়ারল্যান্ডকে হারালেও শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে এবং পর্তুগালের অবস্থান পঞ্চম।

Manual3 Ad Code

শীর্ষ ১০ থেকে কোনো দলই ছিটকে যায়নি। ব্রাজিল ষষ্ঠ স্থান ধরে রেখেছে। মরক্কো এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমেছে। বেলজিয়াম নবম এবং জার্মানি দশম স্থানে অপরিবর্তিত রয়েছে।

Manual2 Ad Code