কিছুক্ষণ পর মাঠে নামছে ইকুয়েডর-জার্মানি ও আইভরি কোস্ট-কুরাসাও
কিছুক্ষণ পর মাঠে নামছে ইকুয়েডর-জার্মানি ও আইভরি কোস্ট-কুরাসাও
editor
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ০২:০১ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।
Manual6 Ad Code
চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।