শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। বিশেষ করে শারীরিকভাবে বেশ শক্তিশালী সুইসদের নিয়ে চিন্তিত আলবিসেলেস্তে শিবির। তবে নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েল বলেন, ‘তারা (সুইজারল্যান্ড) কঠিন এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দল। তবে তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। জাকা, আকাঞ্জি… পেছন থেকেই ভালোভাবে বল খেলতে পারে এমন খেলোয়াড় তাদের আছে। তারা বল দখলে খুবই শান্ত থাকে এবং দারুণ সংগঠিত একটি দল।’
Manual2 Ad Code
তবে নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সামুয়েল বলেন, ‘আমরা প্রতিপক্ষকে বিশ্লেষণ করি, তবে নিজেদের খেলাটাও মাথায় রাখি।’
Manual5 Ad Code
বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেওয়ার পর এখন ফাইনালের স্বপ্নও দেখছে আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্য পূরণে ধাপে ধাপে এগোনোর ওপরই জোর দিচ্ছে আর্জেন্টিনা দল। সামুয়েল বলেন, ‘ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে আমরা রোমাঞ্চিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সামনে সুইজারল্যান্ডের মতো খুব কঠিন একটি প্রতিপক্ষ, তাই আগে সেই চ্যালেঞ্জ সামলাতে হবে। তারপরও আমরা আশাবাদী, আমাদের লক্ষ্য পূরণ করে ফাইনালে উঠতে পারব। সেটা হবে অসাধারণ। আর এরপর সুযোগগুলো কাজে লাগাতে হবে।’