আজ রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে মেসির দখলে ২১ রেকর্ড, আরও যেসব কীর্তি গড়ার অপেক্ষায়

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ণ
বিশ্বকাপে মেসির দখলে ২১ রেকর্ড, আরও যেসব কীর্তি গড়ার অপেক্ষায়

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতানোর মঞ্চে যে ছন্দ দেখিয়েছেন, সেটাই যেন এখনও টেনে চলেছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপেই তার ঝুলিতে রয়েছে অবিশ্বাস্য ২১টি রেকর্ড। তবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখনও তিনটি ম্যাচের সম্ভাবনা থাকায়, সেই সংখ্যাটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।

গোল, অ্যাসিস্ট, বিশ্বকাপে অংশগ্রহণ, মাঠে কাটানো সময় থেকে শুরু করে সফল ড্রিবল– বিভিন্ন বিভাগে একের পর এক রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। একইসঙ্গে তিনি আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকারও সর্বোচ্চ গোলদাতা। ২০০৬ থেকে ২০২৬ ছয়টি বিশ্বকাপে তার মোট গোল ২১টি। এর মধ্যে সাতটি এসেছে বক্সের বাইরে থেকে, যা বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ। এক্ষেত্রে তিনি পাঁচ গোল করা ব্রাজিলের রিভেলিনোকে ছাড়িয়ে গেছেন।

Manual7 Ad Code

ইতোমধ্যে বিশ্বকাপের যে ২১টি রেকর্ড মেসির দখলে

Manual8 Ad Code

বিশ্বকাপে সর্বোচ্চ গোল– ২১
বিশ্বকাপে সর্বাধিক জয়– ২১
বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক– ৩৮ বছর ৩৫৭ দিন
বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল– ৭
সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ (যৌথভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুইলার্মে ওচোয়ার সঙ্গে)– ৬
ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ড– ৫ আসর
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ এবং প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচের মাইলফলক অতিক্রম (৩১)
বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ– ২৩
বিশ্বকাপে সর্বাধিক মিনিট মাঠে– ২৭৭০ মিনিট
বিশ্বকাপে সর্বাধিক সফল ড্রিবল– ১০৭
ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্ট– ৫ আসর
একই বিশ্বকাপের সব নকআউট রাউন্ডসহ প্রতিটি পর্বে গোল করা একমাত্র ফুটবলার (১৯৭০ সালের জাইরজিনহোর সঙ্গে যৌথভাবে)
টানা বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক গোল– ৯ ম্যাচ
টানা নকআউট ম্যাচে গোলের রেকর্ড– ৬ ম্যাচ
২০ বছরের আগে, ২০-২৯ বছরের মধ্যে এবং ৩০ বছরের পর বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়
বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান– ২০ বছর (২০০৬-২০২৬)
বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ৪
একই বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ২টি (২০২৬)
সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ১৫ বার
এক আসরে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ৪ বার (২০১৪) (ওয়েসলি স্নাইডারের সঙ্গে যৌথভাবে ,২০১০)
দুই বিশ্বকাপে গোল্ডেন বল-জয়ী একমাত্র ফুটবলার– ২০১৪ ও ২০২২
৩৮ বছর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়োজ্যষ্ঠ খেলোয়াড়ও আলবিসেলেস্তে অধিনায়ক। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। এর আগে রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। একই বিশ্বকাপের (২০২২) প্রতিটি ধাপে– গ্রুপপর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। ১৯৭০ সালে জাইরজিনহো প্রতিটি ধাপে গোল করেছিলেন, তবে তখন শেষ ষোলোর পর্ব ছিল না।

Manual1 Ad Code

২০২২ ও ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে টানা ৯টি ম্যাচে গোল করেছেন মেসি। এ ছাড়া মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে তিনি টানা ৬টি নকআউট ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন। এর আগে লিওনিদাস, গিয়র্গি সারোসি ও ভাভা টানা পাঁচটি নকআউট ম্যাচে গোল করে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন। ২০ বছরের আগে, ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ৩০ বছরের পর বিশ্বকাপে গোল করা ইতিহাসের একমাত্র খেলোয়াড়ও মেসি। মাত্র ৪ মাসের জন্য পেলের এই কীর্তি হাতছাড়া করেছেন।

বিশ্বকাপে প্রথম ও শেষ গোলের মধ্যে ২০ বছরের ব্যবধান নিয়ে দীর্ঘতম সময় ধরে গোল করা খেলোয়াড়ও মেসি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো, যার ব্যবধান সাড়ে ১৬ বছর। বিশ্বকাপে সর্বাধিক ছয়টি আসরে অংশ নেওয়ার রেকর্ডও মেসির। এ রেকর্ডে তার সঙ্গী রোনালদো ও গুইলার্মে ওচোয়া। এর আগে পাঁচটি করে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল অ্যান্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফা মার্কেস ও আন্দ্রেস গার্দাদোর।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১০৭টি সফল ড্রিবলও মেসির দখলে। ইতোমধ্যে চলতি ২০২৬ বিশ্বকাপে তিনি সফলভাবে ২৭টি ড্রিবল সম্পন্ন করেছেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসি ৪৬টি সফল ড্রিবল করেছিলেন, যা এক আসরে তৃতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি সফল ড্রিবল রয়েছে কেবল ব্রাজিলের জাইরজিনহোর (৪৭, ১৯৭০) এবং দিয়েগো ম্যারাডোনার (৫৩, ১৯৮৬)।

বিশ্বকাপে সর্বাধিক ৩১টি ম্যাচ খেলার পাশাপাশি সর্বাধিক ২১টি জয়ের রেকর্ডও মেসির। তিনিই প্রথম ফুটবলার, যিনি বিশ্বকাপে ৩০ ম্যাচের মাইলফলক অতিক্রম করেছেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এই তারকা বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ২৩টি ম্যাচ খেলেছেন। এরপর রয়েছেন মেক্সিকোর রাফা মার্কেস (১৭) এবং দিয়েগো ম্যারাডোনা (১৬)।

মিশরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৭৭০ মিনিট, যা ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালের ফাইনালে তিনি ইতালির পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙে দেন। বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলারও মেসি। পেলে, গ্রেজেগোর্জ লাতো, দিয়েগো ম্যারাডোনা ও ডেভিড বেকহ্যাম তিনটি আসরে অ্যাসিস্ট করেছিলেন।

Manual6 Ad Code

বিশ্বকাপে সর্বাধিক ১৫ বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন মেসি। এক আসরে চারবার এই পুরস্কার জয়ের রেকর্ডও তার, ওই কীর্তি গড়েন ২০১৪ সালে। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডারও চারবার এই পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল-জয়ী একমাত্র ফুটবলারও মেসি। তিনি এই পুরস্কার জেতেন ২০১৪ ও ২০২২ সালে।

আরও যেসব রেকর্ডের অপেক্ষায় মেসি

এক আসরে সর্বাধিক গোল (জাস্ট ফন্টেইনের ১৩ গোলের রেকর্ড ছোঁয়ার সুযোগ, প্রয়োজন ৫ গোল)

বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক (সান্দর কোকশিস, জাস্ট ফন্টেইন, গার্ড মুলার ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ)

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (এখন পর্যন্ত যৌথভাবে ৮টি) হওয়ার রেকর্ড (বর্তমানে ১৯৯৮ বিশ্বকাপে ৩০ বছর বয়সে ৬ গোল করা ক্রোয়েশিয়ার দাভোর শুকেরের দখলে)

সবচেয়ে বেশি বয়সে দু’বারের বিশ্বকাপজয়ী হওয়ার রেকর্ড (বর্তমানে ১৯৬২ সালে ৩৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতা নিলতন সান্তোসের দখলে)