নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন এই বাঁহাতি ওপেনার। মিতালি রাজকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
Manual6 Ad Code
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপ ২০২৬-এর ‘গ্রুপ এ’তে হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাইলফলকটি স্পর্শ করেন মান্ধানা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০৩তম ইনিংসে ব্যাট করতে নেমে মিতালির ১০ হাজার ৮৬৮ রান ছাড়িয়ে যান তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের সুজি বেটসের ১০ হাজার ৭৪০ রানও পেছনে ফেলেন ভারতীয় এই ব্যাটার।
ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।
Manual1 Ad Code
রেকর্ড গড়ার দিনটি আরও স্মরণীয় করে রাখেন দুর্দান্ত ব্যাটিংয়ে। হংকংয়ের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৬৪ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মান্ধানা। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা। শেষ ওভারে রানআউট হয়ে ফিরলেও এরই মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে ভারত।
এই শতকের মাধ্যমে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এককভাবে নিজের করে নিয়েছেন মান্ধানা। এত দিন ১৭টি শতক নিয়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং। হংকংয়ের বিপক্ষে ১৮তম শতক করে সেই রেকর্ডও ভেঙে দেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অনন্য একটি কীর্তি গড়েছেন মান্ধানা। ভারতের প্রথম নারী ব্যাটার হিসেবে এই সংস্করণে দুটি শতক করার রেকর্ড এখন তার দখলে।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩-এ। ফলে মিতালি রাজের সঙ্গে যৌথভাবে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে অবশ্য এককভাবেই শীর্ষে মান্ধানা। এই সংস্করণে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৩৭টি। ৩৩টি নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মান্ধানার মোট রান এখন ১০ হাজার ৮৮০। এর মধ্যে ৯ টেস্টে ৫২ দশমিক ৫৩ গড়ে তার সংগ্রহ ৭৮৮ রান। ওয়ানডেতে ৪৭ দশমিক ৮৮ গড়ে করেছেন ৫ হাজার ৪১১ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ দশমিক ৫৫ স্ট্রাইক রেটে তার রান ৪ হাজার ৬৮১।