আজ বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভমানের ২২৩ রানের রেকর্ড ইনিংস! ৪০৫ রানের পাহাড় টপকে সিরিজ জয় ভারতের

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
শুভমানের ২২৩ রানের রেকর্ড ইনিংস! ৪০৫ রানের পাহাড় টপকে সিরিজ জয় ভারতের

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

  • শুভমান গিলের অপরাজিত ২২৩ ও রোহিত শর্মার ১০১ রানের দাপটে ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রান টপকে গেল ভারত। ৮ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বোলারদের নিয়ে স্রেফ ছেলেখেলা দেখাল দু’দেশের ব্যাটাররা! বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি আরও একবার স্পষ্ট করে দিল আধুনিক ক্রিকেটে বোলারদের সীমাহীন ‘অসহায়তা’। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে পাঁচ-পাঁচজন ব্যাটার শতরান হাঁকালেন, যার মধ্যে একাই ডবল সেঞ্চুরি করে ইতিহাস লিখলেন শুভমান গিল। রানের পাহাড় টপকে প্রত্যাশিতভাবেই এই ম্যাচ এবং সিরিজ পকেটে পুরল ভারত। আসন্ন বিশ্বকাপের প্রাক্কালে শুভমান গিলের এমন অতিমানবীয় ফর্ম ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে বড় আশার আলো জ্বালাচ্ছে।

Manual8 Ad Code

আজ থেকে প্রায় ২৮ বছর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচে চারটে সেঞ্চুরি হয়েছিল, যা এতদিন পর্যন্ত ছিল ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক শতরানের রেকর্ড। পরবর্তী সময়ে আরও দু’বার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল।

Manual7 Ad Code

কিন্তু বুধবারের (৩০ সেপ্টেম্বর) বারবেলায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেই যাবতীয় রেকর্ড ধূলিসাৎ করে দিলেন। দুই দলের ব্যাটাররা মিলে এদিন মোট ৫টি সেঞ্চুরি করলেন (গিলের ডবল সেঞ্চুরিকে ধরলে অনেকের মতে সংখ্যাটা ৬টি)। ১০০ ওভারের ম্যাচে বোলারদের এমন বিধ্বস্ত অবস্থা দেখে করুণা হওয়াও অস্বাভাবিক নয়।

Manual6 Ad Code

জন ক্যাম্পবেল, শেই হোপ (১০৪) এবং আমির জাঙ্গু (১১৪)—এই তিন ব্যাটার শতরানের দাপট দেখিয়ে ভারতের সামনে ৪০৫ রানের পর্বতসম লক্ষ্য খাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ (৪০৫/৭)। তবে ফর্মের চূড়ায় থাকা শুভমানদের সামনে এই রান যে বিশেষ বাধাসৃষ্টিকারী হবে না, তা আগে থেকেই আঁচ করেছিল ক্রিকেটমহল। শুরুতে রোহিত শর্মা ও শুভমান গিল কিছুটা ঢিমেতালে ইনিংস শুরু করলেও, সময় গড়াতেই শতরান করার প্রতিযোগিতায় নেমে পড়েন দুই ভারতীয় ওপেনার। কয়েকমাস আগেই যাঁকে অবসরের পরামর্শ দেওয়া হচ্ছিল, সেই রোহিত (১০১) এদিন আবারও ব্যাটে জবাব দিলেন। লর্ডসের সেঞ্চুরির পর আজ আবারও শতরান করে বুঝিয়ে দিলেন হিটম্যান এখনও ফুরিয়ে যাননি। একই সঙ্গে ওয়ানডেতে ১২ হাজার রান পূর্ণ করে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম সাতে উঠে এলেন তিনি।

Manual4 Ad Code

তবে দিনের মূল আকর্ষণ ছিলেন তরুণ ‘প্রিন্স’ শুভমান গিল। আগের ম্যাচে সেঞ্চুরির পর বুধবার অপরাজিত ২২৩* রানের মহাকাব্যিক ইনিংস খেলে পূর্বসূরিদের সব রেকর্ড ছাপিয়ে গেলেন তিনি। রান তাড়া করতে গিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ার পাশাপাশি, দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ডও এখন গিলের দখলে। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নিরিখে রোহিত শর্মার ২৬৪ এবং মার্টিন গাপ্তিলের ২৩৭* রানের ঠিক পরেই বিশ্ব ক্রিকেটে তৃতীয় স্থানে জায়গা করে নিল শুভমানের এই ২২৩* রান। ৮ উইকেটে ম্যাচ জেতার (৪০৬/২) পথে ব্যাট করার সময় একাধিকবার পেশিতে টান লেগে মাঠে বসে পড়লেও হার মানেননি গিল। অদম্য লড়াইয়ে বর্ষাপাড়া স্টেডিয়ামকে তিনি বুঝিয়ে দিলেন, কেন তিনি ভারতীয় ক্রিকেটের আসল ‘প্রিন্স’।