আজ বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ণ
ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সেই বিশ্বরেকর্ড বুধবার (৩০ সেপ্টেম্বর) হলো গুয়াহাটিতে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হয়েছে। এর আগে কোনো ওয়ানডেতে এতগুলো সেঞ্চুরি হয়নি।

Manual8 Ad Code

ম্যাচটি হয়েছে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। তারা হলেন জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপ। জবাবে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা ও শুবমান গিল। রোহিত ১০১ রানে আউট হলেও ২২৩ রান করে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন গিল।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড ছিল। এমন ঘটনা ঘটেছে তিনবার।

Manual8 Ad Code

প্রথমবার ঘটেছিল ১৯৯৮ সালে লাহোরে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সেই ম্যাচে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছিলেন আমির সোহেল ও মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার হয়ে করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং।

দ্বিতীয়বার ঘটেছিল ২০১৩ সালে নাগপুরে। ভারত ও অস্ট্রেলিয়ার ওই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছিলেন শেন ওয়াটসন ও জর্জ বেইলি। ভারতের হয়ে করেছিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।

তৃতীয়বার ঘটেছিল ২০২৩ সালে হায়দরাবাদে। পাকিস্তান ও শ্রীলঙ্কার সেই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের হয়ে করেছিলেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান।

Manual4 Ad Code

এবার গুয়াহাটির ম্যাচ সেই তিনটি রেকর্ডকেই ছাড়িয়ে গেল।

 

Manual5 Ad Code