ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার, রোহিতের নতুন কীর্তি
ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার, রোহিতের নতুন কীর্তি
editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ইতোমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে রোহিত শর্মার জন্য। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ১২ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছোঁয়ার পর এবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আরও একটি কীর্তি গড়েছেন ভারতের এই তারকা ওপেনার।
নিউ চণ্ডিগড়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচটি ভারতের জন্য ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবে রোহিতের জন্য ম্যাচটি হয়ে উঠেছে ব্যক্তিগত অর্জনের আরেকটি উপলক্ষ।
Manual1 Ad Code
ইনিংসের শুরুতেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন রোহিত। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করা মাত্র চতুর্থ ব্যাটার হয়েছেন তিনি।
তবে শুধু ১০ হাজার রানেই থামেননি রোহিত। মাত্র ২০২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে তিনি ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মালিক হয়েছেন। এর মাধ্যমে পেছনে ফেলেছেন আগের রেকর্ডধারীদের।
Manual6 Ad Code
ওয়ানডেতে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রোহিতের আগে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ওপেনার হিসেবে শচীনের সংগ্রহ ১৫ হাজার ৩১০ রান, জয়াসুরিয়ার ১২ হাজার ৭৪০ এবং গেইলের ১০ হাজার ১৭৯ রান।
Manual2 Ad Code
ওয়ানডে ক্যারিয়ারের শুরুর দিকে রোহিত ব্যাট করতেন মিডল অর্ডারে। ২০১৩ সালের শুরু থেকে নিয়মিত ওপেন করে আসছেন তিনি। এরপর থেকেই তার রান ছুট চলছে। এমনভাবেই ছুটেছেন যে ভারতের ব্যাটিং ঈশ্বরকে পেছনে ফেরেছেন। রোহিত ২০২ ইনিংসে ১০ হাজার রান পেরিয়েছেন।
Manual6 Ad Code
টেন্ডুলকার এই রেকর্ড গড়েছিলেন ২১৪ ইনিংস। ২০০৪ সালে ওয়ানডেতে ১০ হাজার রান ওপেনার হিসেবে ছুঁয়েছিলেন টেন্ডুলকার। এছাড়া ক্রিস গেইলের ২৬৮ এবং জয়াসুরিয়ার ৩০৩ ইনিংস লেগেছিল।
রোহিতের ১০ হাজার রান পূর্ণ হওয়ায় ওয়ানডে ইতিহাসের অন্যতম অভিজাত ব্যাটিং তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। একই সিরিজে ১২ হাজার ওয়ানডে রান এবং ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক, দুটি বড় অর্জনই নিজের নামের পাশে যোগ করেছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার।