আজ শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ের আগে ঘরে ফিরলেন মেসি

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
বিদায়ের আগে ঘরে ফিরলেন মেসি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

আর্জেন্টিনার মাটিতে ফিরেছেন লিওনেল মেসি। আকাশি-সাদা জার্সিতে শেষবার মাঠে নামার আগে নিজের শহর রোজারিওতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান মেসি। বিমানবন্দর থেকে সরাসরি ফুনেসের বাড়িতে যান তিনি। এরপর যোগ দেবেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে।

Manual1 Ad Code

পরিকল্পনার চেয়ে এক দিন আগেই দেশে ফিরেছেন মেসি। তবে সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় থাকছে খুব কম। বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে যোগ দিয়ে বিদায়ী ম্যাচের আগে মাত্র একটি পূর্ণাঙ্গ অনুশীলন করার কথা তার।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে। ম্যাচটির সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলাফলের চেয়েও সেদিন বড় হয়ে উঠবে একজন কিংবদন্তির বিদায়।

গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার জার্সি পরার পর তিনি জানান, এবার নতুন প্রজন্মের সামনে এগিয়ে আসার সময়। আর্জেন্টিনার হয়ে মেসির উত্তরাধিকারও অনন্য।

Manual1 Ad Code

তার নেতৃত্বে এসেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে ফাইনালে তুলেছেন। এখন বাকি শুধু জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। রোজারিও থেকে ইজেইজা, তারপর শেষ অনুশীলন। সব শেষে মনুমেন্টাল।

 

Manual2 Ad Code