আজ , ,

যে কারণে ভারতের লুট হওয়া পুরাকীর্তি ফিরিয়ে দিল আমেরিকা

editor
প্রকাশিত November 16, 2024, 05:32 AM

Manual3 Ad Code

 

টাইমস নিউজ

Manual2 Ad Code

ভারতকে ১০ মিলিয়ন ডলার মূল্যের এক হাজার চারশের বেশি লুট হওয়া পুরাকীর্তি ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে লুট হওয়া পুরাকীর্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

যেসব আইটেম ফিরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অনেক কিছুই নিউইয়র্ক মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত ছিল। এর মধ্যে একটি হলো বেলেপাথরের তৈরি মূর্তি। যেটি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বিক্রি অথবা অনুদান দেওয়ার আগে ভারত থেকে যুক্তরাজ্যে লুট করে নেওয়া হয়েছিল।

Manual6 Ad Code

ম্যানহাটান ডিস্ট্রিক্ট অফিস এক বিবৃতিতে জানিয়েছে, লুটিং নেটওয়ার্কের ওপর বেশ কিছু তদন্তের পর পুরাকীর্তিগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সব লুটিং কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য মার্কিন এক পুরাকীর্তি ডিলারকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

হোমল্যান্ডস সিকিউরিটি ইনভেস্টিগেশনের নিউইয়র্ক স্পেশাল এজেন্ট ইনচার্জ উইলিয়াম ওয়াকার বলেছেন, বহু বছরের তদন্তের পর পাচারকৃত এসব পুরাকীর্তি ফিরিয়ে দিতে পারাটা একটি বিজয়।

নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এগুলো হস্তান্তর করা হয়েছে।