অসকস বাংলাদেশ পত্নীতলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ
অসকস বাংলাদেশ পত্নীতলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ
editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ণ
Manual4 Ad Code
মাহমুদুন্নবী, নওগাঁ প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কলাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ ) পত্নীতলা শাখার আয়োজনে শীর্তার্তদের মাঝে শতিবস্ত্র বিতরণ করা হয়।
Manual1 Ad Code
শনিবার ( ১১ জানুয়ারী ) সকালে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড হক মটরস্ সেন্টারে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কলাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ ) পত্নীতলা শাখার আয়োজনে ১৫০ জন শীর্তার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Manual5 Ad Code
সার্জেন্ট মো: আমজাদ হোসেন (অব:) এর পরিচালনায় কর্পোরাল মো: মোরশেদুল হক ( অব:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ারুল ইসলাম।
Manual2 Ad Code
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র সোসাইটির সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম পরিচালনা বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহকারি উপদেষ্টা আতোয়ার হোসেন, অর্থ উপদেষ্টা আব্দুল কাদের প্রমূখ।