আজ , ,

আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

editor
প্রকাশিত November 24, 2026, 05:52 PM
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ শ্রম আইনের ১৩(১) ধারায় অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অপরদিকে ৮টি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক পোশাক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

এ সময় অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তিনি।

Manual2 Ad Code

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ এবং ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Manual8 Ad Code

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Manual8 Ad Code