বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
editor
প্রকাশিত November 28, 2026, 10:55 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
Manual7 Ad Code
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট এলাকার মোল্লাহাট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এলে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের দিকে চলে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, ‘সেখানে আমাদের লোকজন প্রস্তুত রয়েছে, যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মোল্লাহাট উপজেলার এপারে ঢুকতে না পারে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, তাদেরকে প্রতিহত করতে যেকোনো মূল্যে প্রস্তুত আছি আমরা।’
স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা জানান, গোপালগঞ্জ থেকে এসে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য তারা ব্রিজের ওপর অবস্থান নিয়েছেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ গড়ে তুলেছেন।
Manual3 Ad Code
এর আগে ২১ নভেম্বর পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন।
Manual3 Ad Code
একই দিন রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের বের করা মিছিলে হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি।