আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে আনু মুহাম্মদ :‘এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি’

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
ফেসবুকে আনু মুহাম্মদ :‘এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি’

Oplus_16908288


Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধের বিচার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি’।
বুধবার (২৮ মে) মধ্যরাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন।
আনু মুহাম্মদ তার পোস্টে লেখেন, ‘আসিফ নজরুল ভুল বলেছেন। ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল দু:শাসন, নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা, ভয়াবহ দমনপীড়ন, অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল লুণ্ঠন এবং সম্পদ পাচার, সীমাহীন ঔদ্ধত্য এবং সবশেষে নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে।
 এরকম শাসনব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশাও তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্যে।
‘আদেশক্রমে বিচার ব্যবস্থা’ পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দেয় নাই, ৭১ এর ঘাতক দালাল- মবতন্ত্র- নারী এবং ভিন্নমত বিদ্বেষী হিংস্র গোষ্ঠী-চাঁদাবাজ-দখলদার পুনর্বাসন বা তৈরির জন্য গণঅভ্যুত্থান হয় নাই।
২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ, যাদের অনেকেই যুদ্ধাপরাধী বিচারের জন্য লড়াই করেছেন, শ্রেণি-লিঙ্গ-জাতি-ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াইয়ে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন।
এই গণঅভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ, শক্তি, শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা। আমি এর প্রতিবাদ জানাই।’
এদিকে আনু মুহাম্মদের পোস্টের কমেন্টবক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা।