আজ , ,

ব্যালন ডি’অর জয়ে কোন দেশের দাপট সবচেয়ে বেশি?

editor
প্রকাশিত October 27, 2026, 01:01 AM
ব্যালন ডি’অর জয়ে কোন দেশের দাপট সবচেয়ে বেশি?

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রচলনের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই ট্রফি জয়ের দিক থেকে যৌথভাবে বিশ্বের শীর্ষস্থানটি দখল করে রেখেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। উভয় দেশই এখন পর্যন্ত সমান ৮টি করে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছে।

Manual8 Ad Code

আর্জেন্টিনার ঝুলিতে থাকা ৮টি ব্যালন ডি’অরের সবকটিই এসেছে একা লিওনেল মেসির হাত ধরে। অন্যদিকে, ফ্রান্সের ৮টি ট্রফি এসেছে ছয়জন ভিন্ন ফুটবলারের কৃতিত্বে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ব্যালন ডি’অর জিতেছে ৭বার। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের,ঘরে উঠেছে ৫ বার।

একনজরে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী শীর্ষ দেশসমূহ-

আর্জেন্টিনা (৮টি): লিওনেল মেসি (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)।

ফ্রান্স (৮টি): রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জ্যঁ-পিয়ের পাপাঁ (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেনজেমা (২০২২), উসমান দেম্বেলে (২০২৫)।

Manual5 Ad Code

পর্তুগাল (৭টি): ইউসেবিও (১৯৬৫), লুইস ফিগো (২০০০), ক্রিশ্চিয়ানো রোনালদো (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)।

জার্মানি (৭টি): গার্ড মুলার (১৯৭০), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬), কার্ল-হেইঞ্জ রুমেনিগে (১৯৮০, ১৯৮১), লোথার ম্যাথাউস (১৯৯০), ম্যাথিয়াস সামার (১৯৯৬)।
নেদারল্যান্ডস (৭টি): ইয়োহান ক্রুইফ (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪), রুড গুলিট (১৯৮৭), মার্কো ফন বাস্তেন (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২)।

ব্রাজিল (৫টি): রোনালদো (১৯৯৭, ২০০২), রিভালদো (১৯৯৯), রোনালদিনহো (২০০৫), কাকা (২০০৭)।
ইংল্যান্ড (৫টি): স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগ্যান (১৯৭৮, ১৯৭৯), মাইকেল ওয়েন (২০০১)।

ইতালি (৫টি): ওমর সিভোরি (১৯৬১), জিয়ান্নি রিভেরা (১৯৬৯), পাওলো রোসি (১৯৮২), রবার্তো বাজ্জিও (১৯৯৩), ফাবিও কানাভারো (২০০৬)।

স্পেন (৪টি): আলফ্রেদো দি স্তেফানো (১৯৫৭, ১৯৫৯), লুইস সুয়ারেজ (১৯৬০), রদ্রি (২০২৪)।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো প্যারিসের বাইরে বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের বর্ণাঢ্য এই আসর। বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় লন্ডনের ঐতিহ্যবাহী ‘প্যালাডিয়াম থিয়েটার’-এ অনুষ্ঠানটি শুরু হবে। এবার পুরস্কারটি পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের মতো তারকারা। তবে ব্যালন ডি’অর বরাবরই চমকপ্রদ ফলাফলের জন্য পরিচিত। ফলে শেষ পর্যন্ত কার হাতে ওঠে এই সোনালি ট্রফি, সেটাই এখন দেখার অপেক্ষা।

Manual6 Ad Code