আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় কড়াকড়ি: মাস্ক বাধ্যতামূলক, পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৪:২২ অপরাহ্ণ
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় কড়াকড়ি: মাস্ক বাধ্যতামূলক, পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা

Oplus_16908288

Manual2 Ad Code
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের নির্দেশনায় প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষের এক ঘণ্টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই পরীক্ষার্থী ৭১ হাজার ৯৪৭ জন।
চট্টগ্রাম বোর্ড জানিয়েছে, প্রতিটি কেন্দ্রের আশপাশে মশার ওষুধ ছিটানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রবেশমুখে নজরদারি বাড়ানো হবে।