চট্টগ্রামের বাঁশখালীতে আজ (শনিবার) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও দেখে ৮ থেকে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Manual3 Ad Code
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলটি আজ ভোর ছয়টার দিকে হয়েছে। ভিডিও থেকে পুলিশ ৮ থেকে ১০ জনকে শনাক্ত করতে পেরেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ মিছিল হয়। বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও বোরহান উদ্দিন নামের এক নেতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গ্রামীণ কাঁচা সড়কে ৩০ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও আওয়ামী লীগের পতাকা নিয়ে মিছিল করছে। ব্যানারে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শিক্ষা শান্তি প্রগতি’, ‘ডিসেম্বর বিজয় মাসে স্বাগত মিছিল’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগমনে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’।
Manual4 Ad Code
ভিডিওতে আরও দেখা যায়, মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান। একপর্যায়ে তারা একটি বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে আবার মিছিল শুরু করে সেখান থেকে চলে যান। ভিডিওটি প্রায় দুই থেকে আড়াই মিনিটের। তবে মিছিলকারীরা পরে কোন দিকে গেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।