আজ , ,

গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মোল্লা জালাল

admin
প্রকাশিত November 4, 2024, 07:58 PM

Manual7 Ad Code

টাইমস নিউজ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।