আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Manual6 Ad Code

বুধবার (২১ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code