সংসদ নির্বাচনের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি
সংসদ নির্বাচনের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি
editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:২০ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্কঃ
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (রবিবার) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট উপলক্ষে নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সভায় জাতীয় নির্বাচনের তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
Manual1 Ad Code
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টার এই সভা শুরু হয়।
Manual6 Ad Code
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চারজন নির্বাচন কমিশনারসহ ইসির সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এটি বর্তমান ইসির দশম কমিশন সভা।
সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে-আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রম সমূহ। গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়াদি। রাজনৈতিক দলের নিবন্ধন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা ও এসওপি নির্ধারণ।
Manual5 Ad Code
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।বাসস