বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন
editor
প্রকাশিত January 11, 2026, 07:02 PM
Manual7 Ad Code
সিনিয়র রিপোর্টার:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। সিলেট থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।
Manual2 Ad Code
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন।
Manual6 Ad Code
বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন।
Manual6 Ad Code
এরপর দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান।
Manual5 Ad Code
গত শনিবার ঢাকায় একটি হোটেলে তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এর পরের দিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।